সংবাদ

রায়পুরায় নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:০৯ পিএম

রায়পুরায় নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
শিশু তাসকিয়া (৭)।

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের চার দিন পর তাসকিয়া (৭) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি এলাকার একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তাসকিয়া পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে। সে গত বৃহস্পতিবার (২৫ জুন) নিখোঁজ হয়েছিল।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ হয় তাসকিয়া। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। আজ সকালে বালুয়াকান্দি চরের মাঠে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাসকিয়ার মরদেহ শনাক্ত করেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। তথ্য-উপাত্ত সংগ্রহসহ ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। আশা করা হচ্ছে, দ্রুতই এই শিশুর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৯ জুন ২০২৬

রায়পুরায় নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের চার দিন পর তাসকিয়া (৭) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি এলাকার একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তাসকিয়া পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে। সে গত বৃহস্পতিবার (২৫ জুন) নিখোঁজ হয়েছিল।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ হয় তাসকিয়া। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। আজ সকালে বালুয়াকান্দি চরের মাঠে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাসকিয়ার মরদেহ শনাক্ত করেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। তথ্য-উপাত্ত সংগ্রহসহ ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। আশা করা হচ্ছে, দ্রুতই এই শিশুর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত