সংবাদ

বরিশালে অটোরিকশার ভাড়া নিয়ে বড় সিদ্ধান্ত

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম

বরিশালে অটোরিকশার ভাড়া নিয়ে বড় সিদ্ধান্ত
ছবি : সংবাদ

বরিশাল নগরীতে ইজিবাইক ও অটোরিকশার ভাড়া কোনোভাবেই বাড়ানো যাবে না বলে কঠোর অবস্থান নিয়েছে সিটি করপোরেশন (বিসিসি)। একই সঙ্গে সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া কোনো ইজিবাইক নগরীতে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত জরুরি সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে সভায় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মো. খায়রুল কবির সুমন, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী এবং সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলামসহ পুলিশ ও শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রশাসক বিলকিস আক্তার জাহান বলেন, তিন মাস আগে যে ভাড়া কার্যকর ছিল, সেটিই বহাল থাকবে। কোনো অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। তিনি আরও জানান, নগরীতে সিটি করপোরেশনের অনুমোদনপ্রাপ্ত ইজিবাইক আছে প্রায় ৭ হাজার ১০০টি। অথচ বর্তমানে চলাচল করছে ৩০ হাজারেরও বেশি। এখন থেকে অনুমোদনহীন কোনো ইজিবাইক নগরীতে ঢুকতে দেওয়া হবে না। লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে শিগগিরই যৌথ অভিযান শুরু হবে।

সিটি করপোরেশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। সভায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই লাখ শিক্ষার্থী নিয়মিত ইজিবাইকের ওপর নির্ভরশীল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ভাড়া বাড়ানো হলে তাদের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতো। মূলত গত ২৮ জুন বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ইজিবাইক চালকদের ভাড়া নিয়ে উত্তেজনার পর প্রশাসন এই কঠোর অবস্থানে যায়।

তবে সিটি করপোরেশনের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ চালকেরা। তাদের দাবি, মালিককে প্রতিদিন ৭০০ টাকা জমা দিতে হয়, এর মধ্যে ২০০ টাকাই যায় বিদ্যুৎ বিলে। এরপর সারা দিন চালিয়ে যা থাকে, তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। চালকদের অভিযোগ, ভাড়া নির্ধারণের এই সভায় শ্রমিকনেত্রী ডা. মনীষা চক্রবর্তীসহ প্রকৃত চালকদের প্রতিনিধিদের ডাকা হয়নি। মালিক সংগঠনের নেতারা সেখানে চালকদের সুবিধা-অসুবিধার কথা সঠিকভাবে তুলে ধরেননি।

নগরীর নথুল্লাবাদ-রূপাতলী রুটের চালক মাইনুল হোসেন বলেন, ‘বাজারের সবকিছুর দাম বেড়েছে। আগে যে ভাড়া ২০ টাকা ছিল, সেটি এখন ৩০ টাকা না করলে আমাদের পেট চলে না।’ ইজিবাইক চালক মহসিনের দাবি, ‘নগরীতে যাত্রী অনুযায়ী গাড়ির সংখ্যা অনেক বেশি। ভাড়ার বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে দীর্ঘমেয়াদী সমাধান বের করা জরুরি।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৯ জুন ২০২৬

বরিশালে অটোরিকশার ভাড়া নিয়ে বড় সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত