সংবাদ

আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী: ইপিজেড ও ব্যাপক উন্নয়নের প্রত্যাশায় জেলাবাসী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:৪১ এএম

আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী: ইপিজেড ও ব্যাপক উন্নয়নের প্রত্যাশায় জেলাবাসী

দীর্ঘ ২২ বছর পর আজ চাঁদপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সর্বশেষ ২০০৪ সালে তিনি এই জেলা সফর করেছিলেন। দীর্ঘ বিরতির পর প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এসএসএফ, জেলা প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

আমাদের প্রতিনিধি স্থানীয়দের সঙ্গে কথা বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মেঘনা-ডাকাতিয়া বেষ্টিত চাঁদপুর জেলার বাসিন্দারা নতুন করে আশায় বুক বাঁধছেন। নদীভাঙন রোধ ও শিল্পায়নের মতো দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধানে তার হাত ধরেই নতুন দ্বার উন্মোচিত হবে বলে বিশ্বাস স্থানীয়দের।

নদী, ইলিশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত চাঁদপুর জেলা নানা সমস্যায় পিছিয়ে রয়েছে। এই সফরকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের পক্ষ থেকে বেশ কিছু জোরালো দাবি উঠে এসেছে। এরমধ্যে উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে চাঁদপুরে ২০০-২৫০ একর জমির ওপর একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠা। এটি বাস্তবায়িত হলে অন্তত দেড় লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া মেঘনা নদীর তীরবর্তী ৬০ কিলোমিটার এলাকায় স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর মেডিকেল কলেজের জন্য দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ। ঢাকা-চাঁদপুর-চট্টগ্রাম রেললাইন চালু, চাঁদপুর-কুমিল্লা সড়ক চার লেনে উন্নীতকরণ, জুট মিলগুলো পুনরায় চালু এবং ত্রি-মোহনাকে ঘিরে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী গড়ে তোলা এবং অনুমোদিত অর্থনৈতিক অঞ্চলের বাস্তবায়ন কাজ দ্রুত শুরু করার দাবি চাঁদপুরবাসির।

শুক্রবার চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিক বলেন, ‘আমরা গর্বিত যে প্রধানমন্ত্রী এতগুলো জেলার মধ্যে চাঁদপুরকে সময় দিচ্ছেন। চাঁদপুরে ইপিজেড করার মতো চমৎকার জায়গা রয়েছে। এখানে ইপিজেড হলে আশপাশের জেলার মানুষও কর্মসংস্থানের সুযোগ পাবে। এটি প্রধানমন্ত্রীর কাছে আমাদের অন্যতম একটি চাওয়া থাকবে।’ সংবাদ সম্মেলনে জেলা পরিষদের প্রশাসক সলিম উল্যাহ সেলিমসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, খাল পুনঃখনন কর্মসূচির পাশাপাশি রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডে ৩৭০ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এখান থেকেই প্রধানমন্ত্রী সারা দেশের ২২টি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাকে সময়ের দাবি বলে উল্লেখ করেন। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা কর্মসংস্থান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চাঁদপুরে এক নতুন অর্থনৈতিক ও কাঠামোগত বিপ্লব ঘটবে বলে প্রত্যাশা করছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব সুজন মাহমুদ প্রধানমন্ত্রীর আজকের সারাদিনের কর্মসূচির বিস্তারিত জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সকাল ৮:৩০টায় নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। বেলা ১১:৩০টায় চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য দিবেন। বেলা ১২:৩০টায় চাঁদপুর শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার সংলগ্ন ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। দুপুর ১:৪৫টায় চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে দুপুর ২:৩০টায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নিবেন।

এরপর বিকেল ৩:৩০টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান ও জনসভায় বক্তব্য এবং বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ শেষে সন্ধ্যা ৬:৩০টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী: ইপিজেড ও ব্যাপক উন্নয়নের প্রত্যাশায় জেলাবাসী

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত