সংবাদ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:৩২ এএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

​জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি সুনির্দিষ্ট অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে।

​আজ মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করবেন।

​এর আগে, গত ১৪ মে এই মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ উভয়পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ হয়। এরপর ট্রাইব্যুনাল মামলাটি যেকোনো দিন রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রেখেছিলেন। দেড় মাস পর আজ মামলাটির রায় দেওয়ার দিন ধার্য করা হলো।

​হাসানুল হক ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে প্রসিকিউশন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

​নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা। ​আন্দোলনকারীদের ওপর দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় উসকানি দেওয়া।

​তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অবস্থান করে আন্দোলনকারীদের কঠোরহস্তে দমনে গুলির নির্দেশ দেওয়া।

​কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপারকে (এসপি) সরাসরি ফোন করে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলি চালানোর নির্দেশ প্রদান।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালানো হয়। এতে শ্রমিক আশরাফুল ইসলাম ও সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন ও উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। আহত হন আরও অসংখ্য নিরীহ মানুষ।

এই হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) জমা দিয়েছিল প্রসিকিউশন। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আজ তার চূড়ান্ত রায় হতে যাচ্ছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত