সংবাদ

গাকপোর কান্নার রাতে মরক্কোর নাটকীয় প্রত্যাবর্তন: ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:৪১ এএম

গাকপোর কান্নার রাতে মরক্কোর নাটকীয় প্রত্যাবর্তন: ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে ফুটবলপ্রেমীরা সাক্ষী হলেন এক রুদ্ধশ্বাস লড়াইয়ের। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে মরক্কো ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। ডাচ কোচ রোনাল্ড কুমান দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামান ব্যক্তিগত জীবনের চরম শোক কাটিয়ে ফেরা কোডি গাকপোকে। মাঠে নেমেই কোচের আস্থার প্রতিদান দেন এই ফরোয়ার্ড।
ম্যাচের ৭২ মিনিটে ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের ক্লিয়ারেন্স থেকে ভাউট ভেগহর্স্টের হেডের পর বল পান ক্রিসেন্সিও সামারভিল। প্রতিপক্ষ ডিফেন্ডারকে সামলে বক্সের কিনারায় পড়ে যেতে যেতেই তিনি মাঝখানে বল বাড়িয়ে দেন গাকপোর দিকে। সুযোগ হাতছাড়া না করে এগিয়ে আসা মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর নাগালের বাইরে জোরালো শটে বল জালে পাঠান গাকপো।
​নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে এগিয়ে নেওয়ার পর আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি পুত্র হারানোর শোকে থাকা গাকপো।
গোলের পরই মাঠে বসে মুখ ঢেকে অশ্রু ঝরাতে থাকেন তিনি। তখন সতীর্থরা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা জানান। ডাচদের এই উদযাপনের পর যখন মরক্কোর বিদায়ের ঘণ্টা বাজছিল, ঠিক তখনই আসে সেই নাটকীয় মুহূর্ত।
নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে মরক্কোর বদলি খেলোয়াড় তালবি বাঁ প্রান্ত থেকে বল নিয়ে ভেতরে ঢুকে ডান পায়ে চমৎকার একটি ক্রস ভাসান ডাচ বক্সে। সেখানে অবস্থান করা ইসা দিয়প দুর্দান্তভাবে ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে ফাঁকি দিয়ে নিখুঁত এক হেডে বল জালে পাঠান।
ডিওপের এই চোখধাঁধানো গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় মরক্কো। নাটকীয় এই গোলের পর শেষ পর্যন্ত সমতায় থেকেই নির্ধারিত সময়ের খেলা শেষ হয় এবং দুই দলের লড়াই রূপ নেয় অতিরিক্ত সময়ে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

গাকপোর কান্নার রাতে মরক্কোর নাটকীয় প্রত্যাবর্তন: ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে ফুটবলপ্রেমীরা সাক্ষী হলেন এক রুদ্ধশ্বাস লড়াইয়ের। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে মরক্কো ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। ডাচ কোচ রোনাল্ড কুমান দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামান ব্যক্তিগত জীবনের চরম শোক কাটিয়ে ফেরা কোডি গাকপোকে। মাঠে নেমেই কোচের আস্থার প্রতিদান দেন এই ফরোয়ার্ড।
ম্যাচের ৭২ মিনিটে ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের ক্লিয়ারেন্স থেকে ভাউট ভেগহর্স্টের হেডের পর বল পান ক্রিসেন্সিও সামারভিল। প্রতিপক্ষ ডিফেন্ডারকে সামলে বক্সের কিনারায় পড়ে যেতে যেতেই তিনি মাঝখানে বল বাড়িয়ে দেন গাকপোর দিকে। সুযোগ হাতছাড়া না করে এগিয়ে আসা মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর নাগালের বাইরে জোরালো শটে বল জালে পাঠান গাকপো।
​নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে এগিয়ে নেওয়ার পর আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি পুত্র হারানোর শোকে থাকা গাকপো।
গোলের পরই মাঠে বসে মুখ ঢেকে অশ্রু ঝরাতে থাকেন তিনি। তখন সতীর্থরা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা জানান। ডাচদের এই উদযাপনের পর যখন মরক্কোর বিদায়ের ঘণ্টা বাজছিল, ঠিক তখনই আসে সেই নাটকীয় মুহূর্ত।
নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে মরক্কোর বদলি খেলোয়াড় তালবি বাঁ প্রান্ত থেকে বল নিয়ে ভেতরে ঢুকে ডান পায়ে চমৎকার একটি ক্রস ভাসান ডাচ বক্সে। সেখানে অবস্থান করা ইসা দিয়প দুর্দান্তভাবে ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে ফাঁকি দিয়ে নিখুঁত এক হেডে বল জালে পাঠান।
ডিওপের এই চোখধাঁধানো গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় মরক্কো। নাটকীয় এই গোলের পর শেষ পর্যন্ত সমতায় থেকেই নির্ধারিত সময়ের খেলা শেষ হয় এবং দুই দলের লড়াই রূপ নেয় অতিরিক্ত সময়ে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত