সংবাদ

লালমনিরহাটে তিস্তায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রতিনিধি, লালমনিরহাট
প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৪৪ পিএম

লালমনিরহাটে তিস্তায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু
লালমনিরহাটে তিস্তা নদীতে ডুবে সিফাত ও স্বচ্ছ নামে দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে।

লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত দুই ভাই হলো-সিফাত আহমেদ (১৮) ও স্বচ্ছ আহমেদ (১৪)। সিফাত একাদশ শ্রেণি ও স্বচ্ছ নবম শ্রেণির ছাত্র ছিল। তারা দুজনেই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী। তাদের বাবা রেজাউল ইসলাম স্থানীয় খলাইঘাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে গ্রামের সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে তিস্তা নদীর চরাঞ্চলে খেলতে গিয়েছিল দুই ভাই। খেলা শেষে স্বচ্ছ আহমেদ তিস্তা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে গভীর পানিতে ডুবে যেতে থাকে। তাকে বাঁচাতে বড় ভাই সিফাত আহমেদও নদীতে ঝাঁপ দেয়। কিন্তু নদীর স্রোতে ও গভীরতায় দুজনই তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

রাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ডাবলু অধিকারী বলেন, ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও প্রাণ হারাল। এক বাড়িতে এমন দুই কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

লালমনিরহাটে তিস্তায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত