সংবাদ

২০০তম ম্যাচে পাকিস্তানের বিব্রতকর বিশ্বরেকর্ড

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম

২০০তম ম্যাচে পাকিস্তানের বিব্রতকর বিশ্বরেকর্ড
ছবি : সংগৃহীত

দুবাইয়ে নারী এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের জয়-পরাজয়ের চেয়েও বড় হয়ে উঠল এক বিব্রতকর রেকর্ড। টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের ২০০তম ম্যাচটি রাঙাতে গিয়ে উল্টো নিজেদের সর্বনিম্ন সংগ্রহের লজ্জায় ডুবল পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের স্পিন তোপে তারা অলআউট হয়েছে মাত্র ৫৫ রানে। মামুলি এই লক্ষ্য টপকাতে ভারতের লেগেছে মাত্র ৫২ বল।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুটা বেশ আশাব্যঞ্জক ছিল, ৪.২ ওভারে বিনা উইকেটে ২৭ রান তুলে ফেলেছিল তারা। কিন্তু এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। মাত্র ২৮ রান যোগ করতেই শেষ ১০টি উইকেট হারায় পাকিস্তান। ১৮.১ ওভারে ৫৫ রানেই থেমে যায় তাদের ইনিংস। এর আগে ২০২৪ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে করা ৫৬ রান ছিল তাদের সর্বনিম্ন।

ভারতের বোলারদের মধ্যে দাপট দেখিয়েছেন স্পিনাররা। বাঁহাতি স্পিনার শ্রী চরণী ৭ রানে ৩টি এবং লেগ স্পিনার প্রেমা রাওয়াত ৯ রানে ৩টি উইকেট নেন। এছাড়া দীপ্তি শর্মা ৫ রানে শিকার করেন ২ উইকেট।

৫৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই রেকর্ড গড়েন ভারতীয় ওপেনার শেফালি বর্মা। কনিষ্ঠতম নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। যদিও পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা ১৭ রানে ৩ উইকেট নিয়ে কিছুটা রোমাঞ্চ জাগানোর চেষ্টা করেছিলেন, তবে লক্ষ্য ছোট হওয়ায় হার এড়ানো সম্ভব হয়নি। ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে টানা তিন জয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। অন্যদিকে, এক জয় ও এক হার নিয়ে পাকিস্তান এখন তাকিয়ে সোমবারের হংকং ম্যাচের দিকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

২০০তম ম্যাচে পাকিস্তানের বিব্রতকর বিশ্বরেকর্ড

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত