সংবাদ

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ২১ মে ২০২৬, ১০:৪৪ এএম

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের পর ট্রেন চলাচলের প্রস্তুতি। ছবি : সংবাদ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধারকাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮ টার দিকে বগিটি উদ্ধার করা হলে খুলনার সঙ্গে উত্তরবঙ্গ ও ঢাকার রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়। এর আগে বুধবার দিবাগত রাত ৩ টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে সেটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মাঝপথে কয়েকটি ট্রেন আটকে পড়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

সাফদারপুর রেল স্টেশনের মাস্টার রিপন আলী জানান, দুর্ঘটনার পরপরই খুলনা থেকে উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়। আজ সকাল ৭ টায় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ১ ঘণ্টার চেষ্টায় সকাল আটটায় লাইনচ্যুত বগিটি উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধারকাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮ টার দিকে বগিটি উদ্ধার করা হলে খুলনার সঙ্গে উত্তরবঙ্গ ও ঢাকার রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়। এর আগে বুধবার দিবাগত রাত ৩ টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে সেটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মাঝপথে কয়েকটি ট্রেন আটকে পড়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

সাফদারপুর রেল স্টেশনের মাস্টার রিপন আলী জানান, দুর্ঘটনার পরপরই খুলনা থেকে উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়। আজ সকাল ৭ টায় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ১ ঘণ্টার চেষ্টায় সকাল আটটায় লাইনচ্যুত বগিটি উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত