আন্তঃনগর ট্রেনগুলোতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে আলাদা কোচ যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। ঈদুল আজহার পর থেকেই প্রতিটি আন্তঃনগর ট্রেনে এই বিশেষ কোচ চালু করার জোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
আজ সোমবার (২৫ মে) মেট্রোরেলে ৬৫ বছরের ঊর্ধ্বের প্রবীণ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ২৫ শতাংশ ছাড়ের বিশেষ কার্ড উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।
রেলপথমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী এই ঈদের সময় নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার নির্দেশনা দিয়েছেন। তাঁর এই নির্দেশনার আলোকেই আজ থেকেই চট্টগ্রাম ও সিলেটের দুটি কোচে নারীরা আলাদাভাবে যাত্রা করার সুযোগ পাচ্ছেন। এই ধারাবাহিকতায় ঈদুল আজহার পর দেশের প্রতিটি আন্তঃনগর ট্রেনেই নারীদের জন্য একটি করে আলাদা কোচ বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মন্ত্রী প্রবীণ, প্রতিবন্ধী এবং শিক্ষার্থীদের জন্য সরকারের আরও কিছু কল্যাণমুখী পরিকল্পনার কথা তুলে ধরেন: আজ থেকে প্রবীণ ও প্রতিবন্ধীরা মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়ে যাতায়াতের জন্য বিশেষ কার্ড পাবেন।
প্রবীণ ও প্রতিবন্ধীদের মতো শিক্ষার্থীদের জন্যও মেট্রোরেলে বিশেষ কার্ড দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
খুব শীঘ্রই আন্তঃনগর ট্রেনগুলোতেও শিক্ষার্থীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ব্যবস্থা করা হবে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন