সংবাদ

লুটপাটের উদ্দেশ্যে বিগত দুই সরকার টিকা কেনেনি: স্বাস্থ্যমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৯:৫০ পিএম

লুটপাটের উদ্দেশ্যে বিগত দুই সরকার টিকা কেনেনি: স্বাস্থ্যমন্ত্রী

লুটপাট করার উদ্দেশ্যেই বিগত আওয়ামী লীগ ও কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকার শিশুদের প্রয়োজনীয় টিকা কেনেনি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, ওই দুটি সরকারের আমলে বিদেশি দাতাগোষ্ঠী বাংলাদেশকে বিনামূল্যে ও কম মূল্যে ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু সেই সুযোগ না নিয়ে, স্রেফ অর্থ লুটপাটের ধান্দায় তারা সেই টিকা সংগ্রহ করেনি।

​মঙ্গলবার (২৬ মে) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​টিকা সংকটের নেপথ্যের কারণ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "বিগত সরকারগুলো প্রাইভেট বা বেসরকারি লোকজনের কাছ থেকে টিকা কিনতে চেয়েছিল। কিন্তু সেখানেও নিজেদের মন মতো সুবিধা (লুটপাটের সুযোগ) না মেলায় তারা শেষ পর্যন্ত টিকাই কেনেনি। যার খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। সরকারের এই উদাসীনতার কারণেই দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং অনেক মায়ের কোল খালি হয়েছে।"

​বর্তমান সরকারের দ্রুত পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, "আমরা ক্ষমতায় আসার পর অত্যন্ত দ্রুততার সাথে টিকার ব্যবস্থা করেছি এবং সারাদেশে টিকা প্রদান কার্যক্রম পুরোদমে চালু করেছি। যার ফলে বর্তমানে হামের প্রাদুর্ভাব অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি আরও উন্নত হবে।"

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সরকার ইতোমধ্যে ডেঙ্গু মোকাবেলায় কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছে। দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে একটি বড় বাজেট বরাদ্দ রাখা হয়েছে। আগামী দিনে স্বাস্থ্যখাতের উন্নয়নে ব্যাপক হারে কাজ করা হবে।

​মনোহরদী উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিসমূহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী উপস্থিত অসহায় সুবিধাভোগীদের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তার চেক তুলে দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

লুটপাটের উদ্দেশ্যে বিগত দুই সরকার টিকা কেনেনি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত