সংবাদ

রামিসা হত্যায় আসামির সর্বোচ্চ সাজা চায় সরকার

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৬:৫৫ পিএম

রামিসা হত্যায় আসামির সর্বোচ্চ সাজা চায় সরকার
ঝিনাইদহের শৈলকুপায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারে আদালতের কাছে আসামির সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আমাদের কাছে যে তথ্য-প্রমাণ আছে, তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলেই আমাদের প্রত্যাশা।’

রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মামলার অগ্রগতি নিয়ে মন্ত্রী বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী এক সপ্তাহের মধ্যেই রামিসা হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। আগামীকাল আদালত খুললে প্রথম দিনই মামলাটি গুরুত্বের সঙ্গে শুনানির জন্য রাখা হয়েছে। আমরা ন্যায়বিচারের স্বার্থে সর্বোচ্চ সাজা প্রার্থনা করব।’

সংবিধান সংশোধন কমিটি প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, ১৭ সদস্যের এই কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি পদ রাখা হয়েছে। তবে তাদের পক্ষ থেকে এখনো কোনো নাম বা মতামত পাওয়া যায়নি। বিরোধী দল নাম দিলেই জুলাইয়ের পথ ধরে সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নেওয়া হবে।

মানবাধিকার ও গুম কমিশন আইন সম্পর্কে আসাদুজ্জামান বলেন, এসব বিষয়ে প্রাথমিক পর্যালোচনা চলছে। বিভিন্ন সুপারিশ যাচাই-বাছাই করে দ্রুতই সেগুলোকে সামনের কাতারে আনা হবে।

মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া সারাদেশে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড এবং পর্যায়ক্রমে সব জেলায় কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। একইসঙ্গে মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের সরকারি ভাতা প্রদানের পরিকল্পনার কথাও উল্লেখ করেন মন্ত্রী।

জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

রামিসা হত্যায় আসামির সর্বোচ্চ সাজা চায় সরকার

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত