ডালাস স্টেডিয়ামে আজ রাতে ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ফ্রান্স এবং তিন নম্বর দল স্পেন। এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। আজকের ম্যাচে জয়ী দল খেলবে ফাইনালের মঞ্চে। দুই দলের সম্মিলিত স্কোয়াডের বাজারমূল্য প্রায় ৩৭ হাজার কোটি টাকা, যা এই লড়াইয়ের বিশালতাকে আরও বাড়িয়ে দিয়েছে।
ফ্রান্সের দলের মূল্য প্রায় ২১ হাজার কোটি এবং স্পেনের প্রায় ১৭ হাজার কোটি টাকা। দল দুটির সাতজন খেলোয়াড়ের প্রত্যেকের বাজারমূল্য ১০০ মিলিয়ন ইউরো ছাড়িয়েছে, যার মধ্যে স্পেনের লামিনে ইয়ামালের মূল্য ২০০ মিলিয়ন ইউরো এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের মূল্য ১৮০ মিলিয়ন ইউরো।
বিশ্বকাপের ইতিহাসে ফ্রান্স সেমিফাইনালে নিয়মিত মুখ হলেও স্পেনের জন্য এবারের সেমিফাইনাল দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার লড়াই। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে ৩৮টি ম্যাচের মধ্যে স্পেন জিতেছে ১৮টিতে এবং ফ্রান্স ১৩টিতে। তবে সবশেষ ১০ দেখায় স্পেন জিতেছে সাতবার। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম টানা তৃতীয়বারের মতো দলকে বিশ্বকাপের ফাইনালে তোলার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন।
অন্যদিকে, স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন। ম্যাচে ফ্রান্সের গতিময় আক্রমণের বিপরীতে স্পেনের টিকিটাকা ফুটবলের লড়াই দেখা যাবে। ফ্রান্সের প্রধান ভরসা আট গোল করা এমবাপ্পে এবং স্পেনের ১৯ বছর বয়সী ইয়ামাল।
ম্যাচ নিয়ে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, আমি লুইস এবং তার দলের ওপর চাপ সৃষ্টি করতে চাই না, তবে তারাও জানেন মানুষ স্পেনের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে। তিনি আরও বলেন, দুই দলের আক্রমণভাগের মান বিবেচনায় ম্যাচটি বেশ দর্শনীয় হবে। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ফ্রান্সের যদি কাউকে ভয় পাওয়ার কথা থাকে, তবে সেটা আমাদেরই। তিনি বলেন, আমরা তাদের দুবার হারিয়েছি এবং আমার বিশ্বাস এটিই বিশ্বকাপের সেরা দুটি দল।
এদিকে, সেমিফাইনালের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে টাইব্রেকারের স্নায়ুচাপ এড়িয়ে ৯০ মিনিটেই ম্যাচের ফয়সালা চান স্পেনের গোলকিপার উনাই সিমন।
পুরো বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করা সিমন মনে করেন, পেনাল্টি শুটআউট একটি লটারি।
স্প্যানিশ রেডিও কপ-কে দেওয়া সাক্ষাৎকারে সিমন বলেন, আমি নির্ধারিত সময়ের মধ্যেই ৪-০ গোলের একটা বড় ব্যবধানে জিততে পছন্দ করব, পেনাল্টি শুটআউট আমার মোটেও পছন্দ নয়।
তিনি আরও যোগ করেন, পেনাল্টি নিয়ে বিশ্লেষণ করতে ভালো লাগলেও আমি বিশ্বাস করি এটা আসলে একটা লটারি। নিজের ওপর ভরসা থাকলেও ম্যাচের মতো এত বড় বিষয়ের ফয়সালা পেনাল্টিতে হোক; এটি তিনি মোটেও চান না।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন