সংবাদ

পচা গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা ৫০ হাজার

প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম

পচা গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা ৫০ হাজার
পচা গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা আদায়। ছবি : সংবাদ

কিশোরগঞ্জের কটিয়াদীতে পচা গরুর মাংস বিক্রির দায়ে শারফিন কসাই নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ জুলাই) দুপুরে কটিয়াদী পৌর এলাকার বাসস্ট্যান্ড বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় জব্দ করা প্রায় দুই বস্তা পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার ওই মাংসের দোকানে অভিযান চালানো হয়। তল্লাশির সময় বিক্রির জন্য রাখা দুই বস্তা পচা ও দুর্গন্ধযুক্ত গরুর মাংস পাওয়া যায়। পরে দোষ স্বীকার করায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় পচা মাংসগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। অস্বাস্থ্যকর খাবার বিক্রির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। জনস্বার্থে কোনো অনিয়মের সঙ্গে আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

পচা গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা ৫০ হাজার

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

কিশোরগঞ্জের কটিয়াদীতে পচা গরুর মাংস বিক্রির দায়ে শারফিন কসাই নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ জুলাই) দুপুরে কটিয়াদী পৌর এলাকার বাসস্ট্যান্ড বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় জব্দ করা প্রায় দুই বস্তা পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার ওই মাংসের দোকানে অভিযান চালানো হয়। তল্লাশির সময় বিক্রির জন্য রাখা দুই বস্তা পচা ও দুর্গন্ধযুক্ত গরুর মাংস পাওয়া যায়। পরে দোষ স্বীকার করায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় পচা মাংসগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। অস্বাস্থ্যকর খাবার বিক্রির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। জনস্বার্থে কোনো অনিয়মের সঙ্গে আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত