বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম পবিত্র ঈদুল আজহা উদযাপনে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নেওয়া ১০টি বিশেষ গণমুখী উদ্যোগের সুফল দেশের সাধারণ মানুষ পেয়েছে বলে দাবি করা হয়েছে। এসব বিশেষ উদ্যোগের ফলে জবাবদিহিতা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলেও দাবি করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
সোমবার (১ জুন ২০২৬)
বেলা ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে প্রধানমন্ত্রীর প্রেস উইং
আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবির কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে
বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর
কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন
সরকার মাত্র তিন মাস পূর্ণ করেছে। এই অল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন
ও মানুষের প্রত্যাশা পূরণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এবারের ঈদে রাষ্ট্র পরিচালনায়
সরকারের দায়বদ্ধতা, প্রশাসনিক সমন্বয় এবং নীতিগত পরিবর্তনের এক সুস্পষ্ট চিত্র দেশবাসী
প্রত্যক্ষ করেছে।’
সংবাদ সম্মেলনে
ঈদের সময় জনদুর্ভোগ লাঘব ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ১০টি বিশেষ উদ্যোগের কথা
তুলে ধরেন মাহ্দী আমিন। তিনি জানান, ট্রাফিক ব্যবস্থাপনায় সরকারি ছুটি বাড়িয়ে এক সপ্তাহ
করা হয়। ফলে মহাসড়কে যানজট অনেকাংশে নিয়ন্ত্রণে ছিলো। তবে মর্মান্তিক কিছু সড়ক ও ট্রেন
দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন।
শ্রমিকদের বেতন-বোনাস
প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, শ্রমবান্ধব সরকারের উদ্যোগে ঈদের আগেই তৈরি পোশাক খাতসহ
সকল কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করা হয়েছে। পশুর বাজার নিয়ন্ত্রণে
রাখায় অবৈধ ভারতীয় গরুর প্রবেশ সম্পূর্ণ বন্ধ ছিলো, ফলে দেশি খামারিরা লাভবান হয়েছেন।
দেশে চাহিদার (১ কোটি ১ লাখ) তুলনায় পর্যাপ্ত পশু (১ কোটি ২৩ লাখ) মজুত ছিল।
দ্রুত বর্জ্য অপসারণে
নজির স্থাপন হয়েছে জানিয়ে তিনি বলেন, কোরবানির ৮ থেকে ১২ ঘণ্টার মধ্যে ঢাকার বর্জ্য
অপসারণ সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের পরদিন নিজে গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন
এলাকার বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং অবহেলার দায়ে একাধিক আঞ্চলিক
নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন।
গণপরিবহনে শৃঙ্খলা
বজায় ছিলো বলেও সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন দাবি করেন। তিনি বলেন, ট্রেনে নারীদের জন্য
আলাদা কোচ এবং প্রবীণ ও প্রতিবন্ধীদের ভাড়ায় ছাড় দেওয়া হয়। লঞ্চে সরকার নির্ধারিত ভাড়ায়
৫-৮% ছাড়সহ হয়রানিমুক্ত যাত্রীসেবা নিশ্চিত করা হয়। এছাড়া পশুবাহী ট্রাকে এবং পশুর
হাটে চাঁদাবাজি কঠোর হাতে আইনশৃঙ্খলা বাহিনী দমন করেছে বলেও দাবি তার। বিদ্যুতের লোডশেডিং
নিয়ন্ত্রনের বিষয়ে বলেন, তীব্র গরমের মধ্যেও ঈদের ছুটিতে কলকারখানা বন্ধ থাকার সুযোগ
কাজে লাগিয়ে আবাসিক এলাকায় লোডশেডিং সর্বনি¤œ পর্যায়ে রাখা হয়।
আলোচিত মহিষ ‘ডোনাল্ড
ট্রাম্প’এর বিষয়টিকে সংবেদনশীল জননিরাপত্তা ইস্যু উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা
বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষকে চিড়িয়াখানায় পাঠিয়ে অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়ানো
হয় এবং দেশজুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হয়। বেশ কয়েক বছর যাবৎ কোরবানীর পশুর
চামড়ার দড় পতনের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, আগেভাগেই চামড়ার দাম
নির্ধারণ ও নজরদারির কারণে চামড়া অবিক্রীত থাকা বা নষ্ট হওয়ার হার উল্লেখযোগ্যভাবে
কমেছে। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে চাল, ডাল, তেলসহ
কোরবানির প্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার সর্বোচ্চ চেষ্টা
করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালনের
প্রসঙ্গটিও উঠে আসে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘কোনো ধরনের রাষ্ট্রযন্ত্র বা প্রশাসনিক
ক্ষমতার অপব্যবহার না করেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশব্যাপী এই কর্মসূচি
পালিত হয়েছে। এটি ফ্যাসিবাদের বলয় ভেঙে গণতান্ত্রিক ও জনসম্পৃক্ত রাজনৈতিক সংস্কৃতির
এক নতুন দৃষ্টান্ত।’
‘প্রধানমন্ত্রীর
প্রেস উইং’ আয়োজিত সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।
এতে আরও বক্তব্য দেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর
স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব সুজন মাহমুদ, সহকারী প্রেস সচিব
কে এম নাজমুল হক ও শাহরিয়ার পামির প্রমুখ।

সোমবার, ০১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন