আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং জাতিসংঘ সহায়তা মিশন ইন আফগানিস্তানের (ইউএনএএমএ) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিক রাবাব ফাতিমা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার (১৫ জুলাই) এই নিয়োগের ঘোষণা দেন।
জাতিসংঘের মুখপাত্রের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, রাবাব ফাতিমা এই দায়িত্বে কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হবেন। মহাসচিব আন্তোনিও গুতেরেস বিদায়ী প্রতিনিধি রোজা ওতুনবায়েভার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।
রাবাব ফাতিমা বর্তমানে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর (এসআইডিএস) হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারি দায়িত্ব পালনে তার ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।
এর আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন রাবাব ফাতিমা। সেই সময় তিনি ইউনিসেফ এবং ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি ছিলেন। এ ছাড়া ২০২২ সালে প্রথম নারী হিসেবে তিনি জাতিসংঘের পিসবিল্ডিং কমিশনের চেয়ারম্যান এবং সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে অ্যাডভোকেসিতে তার দীর্ঘ অভিজ্ঞতা আফগানিস্তান মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে জাতিসংঘ।
/

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন