সংবাদ

সাজা শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক

 প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ১ জুন ২০২৬, ০৮:২৫ পিএম

সাজা শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক
হবিগঞ্জের বাল্লা সীমান্ত দিয়ে সাজাভোগকারী এক ভারতীয় নাগরিককে সে দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে। ছবি : সংবাদ

বাংলাদেশে অবৈধ প্রবেশের দায়ে হবিগঞ্জ জেলা কারাগারে এক বছর সাজা ভোগের পর এক ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর সংলগ্ন এলাকায় তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সীমান্ত ও পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক হয়ে ওই ভারতীয় নাগরিক হবিগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। এক বছরের কারাদণ্ড শেষে দুই দেশের রাষ্ট্রীয় ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার তাকে ফেরত পাঠানো হয়। বাল্লা সীমান্তের ১৯৬৬ এস-১ পিলারের সামনে উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠক শেষে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

হস্তান্তর প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), চুনারুঘাট থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও ত্রিপুরা রাজ্য পুলিশের খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণধন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুনারুঘাট থানা-পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে যথাযথ সম্মানের সঙ্গে তাকে ভারতের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০১ জুন ২০২৬

সাজা শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

বাংলাদেশে অবৈধ প্রবেশের দায়ে হবিগঞ্জ জেলা কারাগারে এক বছর সাজা ভোগের পর এক ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর সংলগ্ন এলাকায় তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সীমান্ত ও পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক হয়ে ওই ভারতীয় নাগরিক হবিগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। এক বছরের কারাদণ্ড শেষে দুই দেশের রাষ্ট্রীয় ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার তাকে ফেরত পাঠানো হয়। বাল্লা সীমান্তের ১৯৬৬ এস-১ পিলারের সামনে উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠক শেষে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

হস্তান্তর প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), চুনারুঘাট থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও ত্রিপুরা রাজ্য পুলিশের খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণধন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুনারুঘাট থানা-পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে যথাযথ সম্মানের সঙ্গে তাকে ভারতের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত