সংবাদ

সাতক্ষীরায় ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব প্রত্যাহার

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:৪২ পিএম

সাতক্ষীরায় ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব প্রত্যাহার
সাতক্ষীরা সিটি কলেজ। ছবি : সংবাদ

সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ভূগোল ১ম পত্রের পরিবর্তে ভুলবশত দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণের অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরুর প্রায় ২০ মিনিট পর ভুল ধরা পড়লে প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে পুনরায় পরীক্ষা শুরু করা হয়। এ ঘটনায় ওই কেন্দ্রের কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভূগোল ১ম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। আগামী ১৮ জুলাই দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।

পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষা শুরুর পর তাদের হাতে প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নপত্র দেওয়া হয়। প্রায় ১৫-২০ মিনিট ওই প্রশ্নেই তারা উত্তর লিখে ফেলে। পরে কর্তৃপক্ষ ভুল বুঝতে পেরে প্রশ্নপত্রগুলো ফিরিয়ে নেয়। এরপর সঠিক প্রশ্নপত্র সরবরাহে বিলম্ব হওয়ায় প্রথমে সৃজনশীল অংশের প্রশ্ন দেওয়া হয়। কিন্তু সেটিও ২০২৫ সালের প্রশ্ন হওয়ায় কয়েক মিনিটের মধ্যে তা পরিবর্তন করে নতুন প্রশ্নপত্র দেওয়া হয়। সবশেষে সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা সম্পন্ন হয় এবং ক্ষতি পুষিয়ে দিতে পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) রিপন বিশ্বাস বলেন, প্রশ্নপত্র বাছাইয়ের সময় কলেজ কর্তৃপক্ষের ভুলের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ জানান, ঘটনার বিষয়ে শিক্ষা বোর্ডকে বিস্তারিত জানানো হয়েছে। তদন্তের স্বার্থে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মো. আব্দুস ছালাম বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ড থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র পরিবর্তন করা হবে কি না, সে বিষয়েও পরে সিদ্ধান্ত নেবে বোর্ড।

সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে ৪ টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ ও বিভ্রান্তি দেখা দিলেও শেষ পর্যন্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সাতক্ষীরায় ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব প্রত্যাহার

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত