সংবাদ

কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন আর নেই

জেলা বার্তা পরিবেশক, মৌলভীবাজার
জেলা বার্তা পরিবেশক, মৌলভীবাজার
প্রকাশ: ১ জুন ২০২৬, ০৮:৪৭ পিএম

কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন আর নেই
মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই। সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুরের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল মতিন বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল মতিন ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি দুই মেয়াদে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং টানা পাঁচবার জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও মহাজোটের প্রার্থীর সমর্থনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন।

১৯৪৫ সালের ১৭ মার্চ কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন এই বীর মুক্তিযোদ্ধা।

আব্দুল মতিনের ভাতিজা প্রভাষক ফরহাদ আহমদ জানান, আজ মঙ্গলবার সকাল ১১টায় কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টায় নিজ গ্রাম কামারকান্দিতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০১ জুন ২০২৬

কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন আর নেই

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত