সংবাদ

ফটিকছড়িতে ৫ ঘণ্টার ব্যবধানে ৩ মৃত্যু

প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রকাশ: ১ জুন ২০২৬, ০৮:৫৩ পিএম

ফটিকছড়িতে ৫ ঘণ্টার ব্যবধানে ৩ মৃত্যু
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ ঘণ্টার ব্যবধানে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালে বাবা ও ছেলে নিহত হওয়ার রেশ কাটতে না কাটতেই বিকেলে রবিউল হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

বিকেল চারটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের নয়াবাজার এলাকার এমবি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা এলাকার নেজাম পাশার ছেলে। দুর্ঘটনায় সাজ্জাত হোসেন নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পাঁচটি মোটরসাইকেলে করে বন্ধুরা মিলে মানিকছড়িতে ঘুরতে যান রবিউল ও সাজ্জাত। ফেরার পথে নয়াবাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রবিউল মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মহিউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই রবিউলের মৃত্যু হয়েছিল। আহত যুবক চিকিৎসাধীন রয়েছেন।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে সকালে একই মহাসড়কের অন্য এক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০১ জুন ২০২৬

ফটিকছড়িতে ৫ ঘণ্টার ব্যবধানে ৩ মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত