সংবাদ

বাসের ভেতর শ্রমিকের মরদেহ লুকিয়ে রাখলেন সহকর্মীরা

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ১ জুন ২০২৬, ০৯:৪২ পিএম

বাসের ভেতর শ্রমিকের মরদেহ লুকিয়ে রাখলেন সহকর্মীরা
ছবি : সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক পরিবহন শ্রমিকের মরদেহ রাতভর বাসের ভেতর লুকিয়ে রাখার খবর পাওয়া গেছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের ইমামগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে পার্কিং করা ‘অসীম পরিবহন’ নামে একটি দূরপাল্লার বাসের ভেতর থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রুবেল মিয়া (৩০) কুড়িগ্রামের উলিপুর উপজেলার সোনারপাড়া এলাকার মৃত মোন্নাফ সোনারের ছেলে। তিনি পেশায় একজন পরিবহন শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে যাত্রী নিয়ে একটি রিজার্ভ বাসে করে সুন্দরগঞ্জে এসেছিলেন রুবেল। গতকাল রোববার দিবাগত গভীর রাতে তারাপুর ইউনিয়ন পরিষদের সামনের প্রধান সড়কে অবস্থানকালে অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর তার সহকর্মীরা আইনি জটিলতা এড়াতে বা অন্য কোনো কারণে মরদেহটি বাসের ভেতর লুকিয়ে রাখেন বলে স্থানীয়দের ধারণা।

সোমবার দুপুরে স্থানীয়রা বাসের ভেতর মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সুন্দরগঞ্জ থানা-পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের জিজ্ঞাসাবাদ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০১ জুন ২০২৬

বাসের ভেতর শ্রমিকের মরদেহ লুকিয়ে রাখলেন সহকর্মীরা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক পরিবহন শ্রমিকের মরদেহ রাতভর বাসের ভেতর লুকিয়ে রাখার খবর পাওয়া গেছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের ইমামগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে পার্কিং করা ‘অসীম পরিবহন’ নামে একটি দূরপাল্লার বাসের ভেতর থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রুবেল মিয়া (৩০) কুড়িগ্রামের উলিপুর উপজেলার সোনারপাড়া এলাকার মৃত মোন্নাফ সোনারের ছেলে। তিনি পেশায় একজন পরিবহন শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে যাত্রী নিয়ে একটি রিজার্ভ বাসে করে সুন্দরগঞ্জে এসেছিলেন রুবেল। গতকাল রোববার দিবাগত গভীর রাতে তারাপুর ইউনিয়ন পরিষদের সামনের প্রধান সড়কে অবস্থানকালে অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর তার সহকর্মীরা আইনি জটিলতা এড়াতে বা অন্য কোনো কারণে মরদেহটি বাসের ভেতর লুকিয়ে রাখেন বলে স্থানীয়দের ধারণা।

সোমবার দুপুরে স্থানীয়রা বাসের ভেতর মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সুন্দরগঞ্জ থানা-পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের জিজ্ঞাসাবাদ করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত