শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতৃবৃন্দ বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালে আওয়ামী লীগ এদেশের অর্থনীতিকে ধ্বংস করে ‘তলাবিহীন ঝুড়িতে’ পরিণত করেছিল। পরবর্তীতে জিয়াউর রহমান সেই ধ্বংসস্তূপ থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করে একটি সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করেন। বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে আবারও ভঙ্গুর করে দিয়েছে।
বক্তারা আরও বলেন, শহীদ জিয়া নিজের ও পরিবারের মায়া ত্যাগ করে দেশ ও জনগণের স্বার্থে কাজ করেছেন। তিনি ছিলেন সুশৃঙ্খল ও দেশপ্রেমের রাজনীতির পথিকৃৎ। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ৫০ বছর আগেই ইউনিয়ন পর্যায়ে খাদ্য গুদাম নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। তার দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার স্বপ্ন দেখে।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া ও ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন