সংবাদ

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ জুন ২০২৬, ০৪:০৮ পিএম

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯০ জনের এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫০১ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম আক্রান্ত হয়েছে ৫৩ জন। এ পর্যন্ত মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৯ জনে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২৪ শিশু। এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। বিশেষ করে ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা না নেওয়া এবং অপুষ্টির কারণেই শিশুদের মৃত্যু বেশি হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান কর্মসূচি জোরদার করেছে এবং অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে।

২০২৬ সালে বিশ্বে হামে মৃত্যুতে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত