উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য আজ শনিবার (৬ জুন) রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে তারাবো বিশ্বরোড, রূপসী, বরপা ও ভুলতা মোড় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে মুড়াপাড়া ও লক্ষণখোলা ডিআরএসের আওতাধীন সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপের মুখোমুখি হতে পারেন।
শনিবার (৬ জুন) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চচাপ গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে অথবা চাপ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাশাপাশি কাজ চলাকালে সংশ্লিষ্ট এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন