সংবাদ

বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি ও ইনুর বিরুদ্ধে 'অবিচারের' প্রতিবাদে জাসদের বিক্ষোভ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ জুন ২০২৬, ০৮:৪৬ পিএম

বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি ও ইনুর বিরুদ্ধে 'অবিচারের' প্রতিবাদে জাসদের বিক্ষোভ

গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং দলের সভাপতি হাসানুল হক ইনুর প্রতি ‘বিচারের নামে অবিচার’ বন্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

শুক্রবার বিকেলে রাজধানীর জিপিওর সামনে জাসদের কেন্দ্রীয় কার্যালয় চত্বরে ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুলিস্তান এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
​সমাবেশে বক্তারা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের তীব্র সমালোচনা করে বলেন, মাত্র কয়েক মাসের মধ্যে জনমতকে উপেক্ষা করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম প্রায় ১৭ শতাংশ বাড়ানো হয়েছে। এর পাশাপাশি সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী, একতরফা ও অযৌক্তিক আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।
নেতারা আরও বলেন, "বিদ্যুৎ ও জ্বালানি তেলের এই দাম বৃদ্ধি দেশে অর্থনৈতিকভাবে সংকটগ্রস্ত জনগণের ওপর মরার উপর খাঁড়ার ঘা হিসেবে আঘাত করবে। সাধারণ মানুষের জীবনযাপন ব্যয়ের বোঝা বহন করা কঠিন হয়ে যাবে।"
​এই মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব তুলে ধরে সমাবেশে বলা হয়, "বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি শিল্প উৎপাদন এবং গ্রাম-শহরে স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা ব্যাটারিচালিত গণপরিবহন খাতের ওপর বড় নেতিবাচক চাপ তৈরি করবে। শিল্পপণ্যের উৎপাদন ব্যয়, কৃষিপণ্য পরিবহন ব্যয় ও জনগণের যাতায়াত ব্যয় বাড়বে।"
দলটির সভাপতি হাসানুল হক ইনুর প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, "জাসদ সভাপতি হাসানুল হক ইনুর প্রতি 'মিথ্যা মামলায়' আইনি মোড়কে বিচারের নামে চরম অবিচার করা হচ্ছে।"
এ সময় তারা ইনুর ন্যায়বিচারের দাবিতে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
​জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, নইমুল আহসান জুয়েল, মোহম্মদ মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু ও মীর্জা মো. আনোয়ারুল হক।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি ও ইনুর বিরুদ্ধে 'অবিচারের' প্রতিবাদে জাসদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত