চট্টগ্রামের পটিয়া উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শুক্রবার (৫ জুন) স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম ২য় পর্যায় প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ সোহেল।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রতিমন্ত্রী জানান, নির্ধারিত ডিজাইন অনুযায়ী অত্যন্ত সুচারুভাবে এ মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে এবং এর রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদেরই নিতে হবে।
সারাদেশে তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, "মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।"
প্রতিমন্ত্রী আরো বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন এক অভূতপূর্ব গতিতে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচি শুরু হয়েছে।" তিনি বলেন, "নতুন কুঁড়ি স্পোর্টস এর ২য় ধাপ আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে যা ইউনিয়ন পর্যায় থেকে দল গঠন করে তৃণমূলের ক্রীড়াশৈলীকে আরো এগিয়ে নিয়ে যাবে।"
এ আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণের ফলে পটিয়া থেকে আগামীতে অসংখ্য জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় উঠে আসবে এবং সকলের সম্মিলিত ও আন্তরিক সহযোগিতায় এ স্টেডিয়ামের নির্মাণ কাজ দ্রুত ও সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন