মিশকালো মেঘে জ্যৈষ্ঠের আকাশটা ছেয়ে আছে
অথচ মৌসুমী পুবাল হাওয়াটা কেমন যেন ভাবলেশহীন
ঝরে পড়বে কিনা তা নিয়েও নেই কোনো ভ্রূক্ষেপ
নিথর আম গাছটা সবুজ হলুদ বিষাদের গুরুভারে নত
মায়ের কবরের পাতাবাহারেরা পাঠিয়েছে এক অশ্রুভেজা সন্দেশ
উঠোনে টানানো রঙ করা দুঃখের তাঁবুটা কনিষ্ঠাকে খুঁজে ফিরছে ইতিউতি চাহনিতে
আমি আজ নক্ষত্রের ঠিকানায় আজীবনের হ্রস্বতম চিঠি পাঠাবো ধূসর পোস্টকার্ডে

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
মিশকালো মেঘে জ্যৈষ্ঠের আকাশটা ছেয়ে আছে
অথচ মৌসুমী পুবাল হাওয়াটা কেমন যেন ভাবলেশহীন
ঝরে পড়বে কিনা তা নিয়েও নেই কোনো ভ্রূক্ষেপ
নিথর আম গাছটা সবুজ হলুদ বিষাদের গুরুভারে নত
মায়ের কবরের পাতাবাহারেরা পাঠিয়েছে এক অশ্রুভেজা সন্দেশ
উঠোনে টানানো রঙ করা দুঃখের তাঁবুটা কনিষ্ঠাকে খুঁজে ফিরছে ইতিউতি চাহনিতে
আমি আজ নক্ষত্রের ঠিকানায় আজীবনের হ্রস্বতম চিঠি পাঠাবো ধূসর পোস্টকার্ডে

আপনার মতামত লিখুন