সংবাদ

গাংনীতে ৬ জনকে পুশইনের চেষ্টা নস্যাৎ

প্রতিনিধি, মেহেরপুর
প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশ: ৬ জুন ২০২৬, ০৮:৩০ পিএম

গাংনীতে ৬ জনকে পুশইনের চেষ্টা নস্যাৎ

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ছয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী। শনিবার ( ৬ জুন) ভোরে সীমান্তের ১০৪ নম্বর প্রধান পিলারের ৫ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে তিন নারী ও তিন পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তারা হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসী সম্মিলিতভাবে তাদের বাধা দেয়। বাধার মুখে তারা আবার সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যান। ওই ব্যক্তিরা বর্তমানে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন।

ঘটনার পর থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে হ্যান্ডমাইক ব্যবহার করে অবৈধ অনুপ্রবেশ রোধে ঘোষণা দেওয়া হচ্ছে এবং ওই ব্যক্তিদের ফিরিয়ে নিতে বিএসএফকে আহ্বান জানানো হচ্ছে। তবে এখন পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক নুরুল হুদা বলেন, ‘অবৈধ কোনো অনুপ্রবেশ কিংবা পুশইন মেনে নেওয়া হবে না। সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

গাংনীতে ৬ জনকে পুশইনের চেষ্টা নস্যাৎ

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত