সংবাদ

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ নারী আটক

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ৬ জুন ২০২৬, ০৭:০৩ পিএম

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ নারী আটক
নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ আটক নারী ও উদ্ধার করা মাদকদ্রব্য। ছবি : সংবাদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২০ হাজার ইয়াবা বড়িসহ মাহমুদা খাতুন (৬২) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৬ জুন) সকালে উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাহমুদা খাতুন কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের শাহ মোহাম্মদ এলাকার মৃত নুরুল হকের স্ত্রী।

বিজিবি সূত্র জানায়, আজ সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) একটি দল আদর্শগ্রাম চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি চালাচ্ছিল। এ সময় সন্দেহভাজন এক নারী যাত্রীর সঙ্গে থাকা দুটি কার্টন তল্লাশি করে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। আটক নারী ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধ পণ্য দেশে প্রবেশ রোধে নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ নারী আটক

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২০ হাজার ইয়াবা বড়িসহ মাহমুদা খাতুন (৬২) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৬ জুন) সকালে উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাহমুদা খাতুন কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের শাহ মোহাম্মদ এলাকার মৃত নুরুল হকের স্ত্রী।

বিজিবি সূত্র জানায়, আজ সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) একটি দল আদর্শগ্রাম চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি চালাচ্ছিল। এ সময় সন্দেহভাজন এক নারী যাত্রীর সঙ্গে থাকা দুটি কার্টন তল্লাশি করে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। আটক নারী ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধ পণ্য দেশে প্রবেশ রোধে নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত