সরকারি সফরে রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (৮ জুন) মস্কোর বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস
সূত্রে জানা গেছে, মস্কো
বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টাকে
উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখানে তাদের
স্বাগত জানান রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম
এবং রাশিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এই সফরের দ্বিপাক্ষিক সম্পর্ক ও কূটনৈতিক আলোচনার
ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রয়েছে। সফরকালে তারা বেশ কিছু
গুরুত্বপূর্ণ বৈঠক করবেন:
রাশিয়ার
পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
ও উপদেষ্টা।
রাশিয়ার
সরকারি ও বেসরকারি পর্যায়ের
বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও নীতি-নির্ধারক
কর্মকর্তার সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা
রয়েছে।
এই সফরে দুই দেশের
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, ব্যবসা-বাণিজ্য এবং কূটনৈতিক সহযোগিতা
আরও জোরদার করার বিষয়ে আলোচনা
হবে বলে আশা করা
হচ্ছে।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন