সংবাদ

আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ জুন ২০২৬, ১২:১৬ পিএম

আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে সরকার যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্দিষ্ট সময় শেষে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন অনুযায়ী হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরও দুই দিন সময় নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৯ জুন) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরও বলেন, এই ঘটনায় সরকার আইনজীবী নিয়োগ করে সঠিকভাবে প্রতিবেদন ও সিদ্ধান্তের বিষয়ে সুপারিশ করবে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিজস্ব আইনজীবী নিয়োগ করে ভুক্তভোগী শিশুদের পরিবারকে কী ক্ষতিপূরণ দেবে, সে ব্যাপারে সরকারের কিছু বলার নেই। তবে ক্ষতিপূরণ দিলেও তাদের বিরুদ্ধে সরকারের আইনি ও প্রশাসনিক সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না।

আসন্ন ডেঙ্গু মৌসুমের প্রস্তুতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরনের চেষ্টা চালাচ্ছে। চিকিৎসার অন্যতম জরুরি অনুষঙ্গ হিসেবে বর্তমানে সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন মজুত রয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা না দেওয়ায় শত শত শিশুর মৃত্যু হয়েছে সংসদীয় কমিটির কাছে দেওয়া এমন বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "যা হয়েছে তা সত্যি। তবে এখন সরকার জোরালোভাবে টিকা কার্যক্রম চালিয়ে হাম নির্মূল করতে চায়।"

ওষুধ শিল্পের উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের তৈরি ওষুধ রপ্তানি হচ্ছে। এই পরিধি ও রপ্তানির সংখ্যা আরও বাড়াতে সরকার কাজ করছে। এজন্য বেসরকারি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহযোগিতা দেবে সরকার।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত