সংবাদ

মধুপুর ও ধনবাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:১৪ পিএম

মধুপুর ও ধনবাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ
টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে অভিযান চালিয়ে জব্দ করা নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি : সংবাদ

টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার ১০০ মিটার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ জুন) বিকেলে দুই উপজেলার বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে এসব জাল জব্দ ও পরে ধ্বংস করা হয়।

আদালত ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে মধুপুর উপজেলার হাওদা বিলে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন। অভিযানে বিলের বিভিন্ন অংশ থেকে প্রায় ৩ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এ সময় উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও জলাশয়ে মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, ধনবাড়ী উপজেলার ছত্রপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ৬০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জব্দ করা সব জাল স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য বিভাগ জানায়, চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে ছোট মাছ ও পোনা নির্বিচারে নিধন হয়, যা জলজ জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মধুপুর ও ধনবাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত