সংবাদ

ভারত থেকে ২ টন টিয়ার শেল আমদানি

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ০৯:০৯ পিএম

ভারত থেকে ২ টন টিয়ার শেল আমদানি
ছবি : সংগৃহীত

বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২.০৩ মেট্রিক টন টিয়ার গ্যাস সেল আমদানি হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় টিয়ার গ্যাস সেলাবাহী ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে আসে। পরে বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে নিরাপত্তায় দিয়ে যশোর সেনানিবাসে (ক্যান্টনমেন্ট) নিয়ে যাওয়া হয়।

ভারতীয় সরবরাহকারী প্রতিষ্ঠান ‘নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড’ থেকে আনা ১৪৫টি কাঠের বাক্সে সংরক্ষিত ২.০৩ মেট্রিক টন টিয়ার গ্যাস সেল বেনাপোল বন্দরে আসে। পরে একটি বাংলাদেশি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-ন-১৯-৩৭৫৩) করে বেনাপোল বন্দর থেকে চালানটি যশোর সেনানিবাসের উদ্দেশ্যে পাঠানো হয়।

বন্দর সূত্রে জানা গেছে, আগামী ৯ আগস্ট এসব টিয়ার গ্যাস সেল যশোর সেনানিবাস থেকে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ অর্নামেন্ট ফ্যাক্টরিতে (বিওএফ) স্থানান্তর করা হবে।

বিস্ফোরকবাহী গাড়িটির সুরক্ষায় বেনাপোল বন্দর থেকে শার্শা থানা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬ সদস্যের একটি দল বিশেষ নিরাপত্তা স্কট প্রদান করে। শার্শা থানা পর্যন্ত পৌছে দেন। শার্শা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্কট দল। গাড়িটি বেনাপোল, শার্শা, নাভারন ও ঝিকরগাছা হয়ে নিরাপদে রাতে যশোর সেনানিবাসে পৌঁছায় বলে জানা গেছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ পরিচালক) রুহুল আমিন টিয়ার গ্যাস শেল আমদানির বিষয়টি নিশ্চিত করে জানান, টিয়ার গ্যাস শেল নিরাপদে খালাস সম্পন্ন করে যশোর সেনানিবাসে পৌঁছানো হয়েছে। আগামী রোববার এগুলো যশোর থেকে গাজীপুরের রাজেন্দ্রপুরে পাঠানো হবে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

ভারত থেকে ২ টন টিয়ার শেল আমদানি

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত