সংবাদ

বাজারে দুর্বৃত্তদের হামলা : প্রাণ গেল যুবকের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ০৯:১৪ এএম

বাজারে দুর্বৃত্তদের হামলা : প্রাণ গেল যুবকের
ছবি : সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে সুমন মিয়া (৩০) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়নের বাখরনগর বাজারে এই ঘটনা ঘটে। নিহত সুমন বাখরনগর গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় সুমন মিয়া বাখরনগর বাজারে গেলে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল তার গতিরোধ করে। হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হলেও গতকালের এই হামলা সেই বিরোধেরই জেরে কি না, তা নিয়ে আলোচনা চলছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে স্থানীয় বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। বিস্তারিত তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

বাজারে দুর্বৃত্তদের হামলা : প্রাণ গেল যুবকের

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে সুমন মিয়া (৩০) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়নের বাখরনগর বাজারে এই ঘটনা ঘটে। নিহত সুমন বাখরনগর গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় সুমন মিয়া বাখরনগর বাজারে গেলে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল তার গতিরোধ করে। হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হলেও গতকালের এই হামলা সেই বিরোধেরই জেরে কি না, তা নিয়ে আলোচনা চলছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে স্থানীয় বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। বিস্তারিত তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত