সংবাদ

সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:১৭ পিএম

সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন
আহ্বায়ক শরীফুল্লাহ কায়সার সুমন এবং সদস্য সচিব এস এম বিপ্লব

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ (ক্যাফ)–এর জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সাতক্ষীরা শহরের একটি হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত সমন্বয় সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিতে সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনকে আহ্বায়ক এবং আইনজীবী এস এম বিপ্লবকে সদস্যসচিব করে জেলা পর্ষদ ঘোষণা করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এই সমন্বয় সভার আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূল বর্তমানে জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক সংকটের মুখে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততা বৃদ্ধির কারণে মানুষের জীবন-জীবিকা ও স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। বিশেষ করে সিডর, আইলা, আম্পান ও রেমালের মতো দুর্যোগ এই অঞ্চলের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ক্ষত সৃষ্টি করেছে। লবণাক্ততার কারণে কৃষিজমি হারানো ও সুপেয় পানির তীব্র সংকট এখন উপকূলের প্রধান চ্যালেঞ্জ।

সভায় লিডার্সের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাবেক সদস্যসচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, নাগরিক নেতা আলী নুর খান বাবুলসহ জেলা ও উপজেলার জলবায়ু কর্মীরা বক্তব্য দেন।

কমিটির আহ্বায়ক শরীফুল্লাহ কায়সার সুমন উপকূলীয় মানুষের সুরক্ষা নিশ্চিত করতে ১৮ দফা দাবি তুলে ধরেন। তার উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে-উপকূল উন্নয়ন বোর্ড গঠন, উপকূলীয় অঞ্চলকে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা।

সভায় উপকূলীয় অঞ্চলের সমস্যা সমাধানে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ ও দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত