সংবাদ

‘মীরবাড়ি’ বদলে ৭ নামের প্রস্তাব, ‘দিগন্ত’ নিয়ে বিক্ষোভ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:২৯ এএম

‘মীরবাড়ি’ বদলে ৭ নামের প্রস্তাব, ‘দিগন্ত’ নিয়ে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মীরবাড়ি’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে বিতর্কের জেরে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) মোকামতলা উপজেলার জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে ‘সীমান্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের পক্ষে দুটি বিকল্প নাম প্রস্তাব করা হয়েছে- জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ ও অভিরামপুর ইউনিয়ন পরিষদ। উপস্থিত অনেকেই গণস্বাক্ষরের মাধ্যমে এই নামের পক্ষে মত দিয়েছেন।

‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে পৃথক আলোচনা হয়। রহবল ইউনিয়ন ও পাকুরতলা ইউনিয়ন নামের দাবি তোলা হয়। কিন্তু গণশুনানিতে অংশ না নেওয়ায় রহবল এলাকার বাসিন্দা ও শিক্ষার্থীরা রংপুর মহাসড়কে বিক্ষোভ করেন। তারা ‘রহবল ইউনিয়ন’ নামে স্বীকৃতির দাবি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় নেতৃবৃন্দ আশ্বাস দেন যে রহবল এলাকার দাবি পরবর্তীতে পৃথকভাবে বিবেচনার জন্য কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।

মীরবাড়ি ইউনিয়নের শুনানি অনুষ্ঠিত হয় বেতগাড়িতে। সেখানে সাতটি নাম প্রস্তাব করা হয়েছে- বেতগাড়ি, আলীয়ার হাট, রামকান্দি, মালগাড়ি, গোপীনাথপুর, হরিপুর ও গোরনা।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, সাতটি নামই যাচাই-বাছাই করে প্রতিবেদন আকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হবে এবং তা জেলা প্রশাসকের কাছে যাবে।

গত ১১ জুন জেলা প্রশাসনের প্রজ্ঞাপনে শিবগঞ্জের ৫টি ও মোকামতলার ৮টি ইউনিয়নের এলাকা পুনর্গঠন করা হয়। ১৪ জুন নতুন ইউনিয়নের নামসহ গেজেট প্রকাশ করা হয়। 

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক নাম ও তার দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে তিনটি ইউনিয়নের নামকরণ করা হয় বলে অভিযোগ ওঠে। এতে এলাকায় তীব্র বিতর্ক তৈরি হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। গণশুনানিতে জনগণের মতামতের ভিত্তিতে নতুন নাম চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

‘মীরবাড়ি’ বদলে ৭ নামের প্রস্তাব, ‘দিগন্ত’ নিয়ে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত