সংবাদ

বগুড়ার ‘গরিবের ডাক্তার’ মিশু গ্রেপ্তার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৩৬ এএম

বগুড়ার ‘গরিবের ডাক্তার’ মিশু গ্রেপ্তার
ডা. সামির হোসেন মিশু

বগুড়ার শেরপুরে একটি হোটেলে জন্মদিনের কেক কাটার সময় জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন ডা. সামির হোসেন মিশু। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতি ও বাগেরহাট সরকারি ম্যাটসের ইন্সট্রাক্টর।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড়ের হোটেল মকটেল থেকে তাকে আটক করা হয় । পরে তাকে বগুড়া সদর থানায় নেওয়া হয়।

ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত চিকিৎসক ডা. সাফদার হোসেনের ছেলে। স্থানীয় পর্যায়ে তিনি ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত।

এর আগে তিনি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

চিকিৎসক বন্ধুর জন্মদিন উপলক্ষে হোটেল মকটেলে এক অনুষ্ঠানে যোগ দিতে যান ডা. মিশু। সেখানে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মহলে উত্তেজনা দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিরাপত্তার স্বার্থে শেরপুর থানায় নিয়ে যায়। পরে বগুড়া সদর থানায় দায়ের করা জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় ।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া সদর থানার একটি মামলার ভিত্তিতে তাকে আটক করে থানায় আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৪ জুন ২০২৬

বগুড়ার ‘গরিবের ডাক্তার’ মিশু গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত