সংবাদ

বরিশালে উচ্ছেদ হওয়া হকারদের জন্য বড় সুখবর

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:২০ পিএম

বরিশালে উচ্ছেদ হওয়া হকারদের জন্য বড় সুখবর
বরিশাল নগর ভবনের পেছনে ও কেডিসি সড়কে ১৪২টি স্টল নির্মাণ করছে সিটি করপোরেশন। ছবি : সংবাদ

উচ্ছেদের পর এবার পুনর্বাসন পেতে যাচ্ছেন বরিশাল নগরের ১৪২ জন ভাসমান হকার। নগর ভবনের পেছনে ও কেডিসি সড়কে তাদের জন্য অস্থায়ী স্টল নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ১৫ দিনের মধ্যে এসব স্টল আনুষ্ঠানিকভাবে হকারদের কাছে হস্তান্তর করবে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরের সৌন্দর্যবর্ধন ও যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা থেকে হকারদের উচ্ছেদ করা হয়েছিল। তবে মানবিক দিক বিবেচনা করে প্রকৃত ক্ষতিগ্রস্ত হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নগর ভবনের পেছনে ৮৬টি এবং বেলস পার্কসংলগ্ন কেডিসি সড়কে ‘ফুড জোন’ হিসেবে ৫৬টি অস্থায়ী স্টল নির্মাণ করা হচ্ছে।

শনিবার সরেজমিনে দেখা যায়, নগর ভবনের পেছনের ৮৬টি স্টলের কাজ প্রায় শেষ। নীল রঙের এই স্টলগুলোতে এখন বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। প্রতিটি স্টলের আয়তন প্রায় ৫ ফুট বাই ৩ ফুট। অন্যদিকে কেডিসি সড়কে পরিত্যক্ত ও অবৈধ দখলে থাকা জায়গা পরিষ্কার করে পরিকল্পিত ফুড জোন গড়ে তোলা হচ্ছে। সেখানে ৫৬টি স্টলের পাশাপাশি দুটি শৌচাগারও নির্মাণ করা হচ্ছে। নির্মাণশ্রমিকরা জানান, আগামী এক সপ্তাহের মধ্যে সব অবকাঠামোর কাজ শেষ হবে।

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যেই প্রকৃত ভাসমান হকারদের হাতে স্টলগুলো তুলে দেওয়া হবে। সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এই কার্যক্রমের উদ্বোধন করবেন।’

সিটি করপোরেশন কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগের ফলে হকাররা যেমন স্থায়ীভাবে ব্যবসার সুযোগ পাবেন, তেমনি নগরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা সম্ভব হবে। এতে পথচারীদের চলাচলও নির্বিঘ্ন হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৭ জুন ২০২৬

বরিশালে উচ্ছেদ হওয়া হকারদের জন্য বড় সুখবর

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত