সংবাদ

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে আছড়ে পড়ল বিমান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে আছড়ে পড়ল বিমান
ছবি: সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন ১০৯ তলাবিশিষ্ট সিটিক টাওয়ারে আছড়ে পড়েছে একটি বিমান। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেন্ট্রাল বিজনেস ডিসট্রিক্টে। দুর্ঘটনার পরপরই টাওয়ারটি খালি করা হয় বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

তবে বিমানে কতজন আরোহী ছিলেন, হতাহতের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমানটি ১ হাজার ৭৩২ ফুট উঁচু টাওয়ারটির ওপরের দিকে আঘাত করছে। ভবন আর বিমানের ভেঙে পড়া অংশ আশপাশের ফুটপাতে ছড়িয়ে পড়ছে। ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়ার দৃশ্য দেখা গেছে অন্য কিছু ভিডিওতে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে লিন নামের এক নারীর বক্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে তাকে জরুরি ভিত্তিতে ভবনটি থেকে সরিয়ে নেয়া হয়। তিনি পরিচয়পত্র বা ব্যাগ নেয়ারও সুযোগ পাননি।

এক প্রত্যক্ষদর্শী বিকেল প্রায় ৫টা ৪০ মিনিটের দিকে একটি বিকট শব্দ শুনেছিলেন। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সড়কগুলো বন্ধ করে দিয়েছে। এছাড়া ভবনের কাছে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ছড়িয়ে পড়া বিমানের ধ্বংসাবশেষের ছবিতে দেখা যায়, নিবন্ধন নম্বর বি-১২পিপি। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এটি ছিল সানওয়ার্ড এসএ৬০এল অরোরা মডেলের দুই আসনের এক ইঞ্জিনবিশিষ্ট হালকা স্পোর্টস বিমান।

এখন পর্যন্ত চীনা কর্তৃপক্ষ এ ঘটনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে আছড়ে পড়ল বিমান

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত