রংপুরের মিঠাপুকুরে একটি মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতে ইসলামীর রাজনৈতিক সভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ঘোষণার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি ও বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মিঠাপুকুরের হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী বলেন, ‘রাজনৈতিক সভায় সাধারণত অন্য দলের সমালোচনা করা হয়, যা গিবতের পর্যায়ে পড়ে। মসজিদের ভেতরে এমন চর্চা ও চেয়ার-টেবিল নিয়ে বসা সৌন্দর্যহানি ও আদব লঙ্ঘনের শামিল।’

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন