ইউনিকো হসপিটাল পিএলসি সফলভাবে আয়োজন করল ‘ন্যাশনাল নার্সিং ওয়ার্কশপ ২০২৬’। ‘অ্যাডভান্সিং এক্সিলেন্স ইন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং: এনহ্যান্সিং নলেজ, স্ট্রেংথেনিং স্কিলস, অ্যান্ড সেভিং লাইভস’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নার্সিং পেশাজীবীরা অংশগ্রহণ করেন। কর্মশালার মূল লক্ষ্য ছিল উন্নত ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও হাতে-কলমে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ক্রিটিক্যাল কেয়ার সেবা আরও সমৃদ্ধ করা।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি)-এর রেজিস্ট্রার হালিমা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিকো হসপিটালের চিফ অব নার্সিং সার্ভিস এলিজাবেথ জোথি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের সিইও আর্দ্রা কুরিয়েন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অব মেডিক্যাল সার্ভিসেস (সিএমএস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শরীফ আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের প্রতিষ্ঠাতা সভাপতি ও হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর ফারুক এবং কনসালট্যান্ট ডা. উম্মে কুলসুম। এছাড়া কোওয়াটার ইন্টারন্যাশনাল (কানাডা)-এর প্রোনার্স প্রকল্পের ন্যাশনাল নার্স স্পেশালিস্ট মো. আহসান হাবিব এবং ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সোসাইটি অব বাংলাদেশের (সিসিএনএসবি) সভাপতি ড. নাহিদা আখতারসহ বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা সিপিআর ও ডিফিব্রিলেশন, ক্র্যাশ কার্ট ম্যানেজমেন্ট, এন্ডোট্র্যাকিয়াল টিউব (ইটিটি) কেয়ার, মেকানিক্যাল ভেন্টিলেটর পরিচালনা এবং বেডসোর ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা মূল্যায়ন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদপত্র এবং সেরা ৩ প্রতিযোগীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে দেশে নার্সিং পেশার উৎকর্ষ ও উন্নত রোগীসেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইউনিকো হসপিটাল।
/

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন