সংবাদ

শিল্পপার্কে গ্যাস সংকট দূর করতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০১:২৪ পিএম

শিল্পপার্কে গ্যাস সংকট দূর করতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে শিল্প পার্কগুলোতে চলমান গ্যাস সংকট কাটাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির।

আজ রোববার (২৮ জুন) সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে আয়োজিত 'বিশ্ব এমএসএমই দিবস-২০২৬' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, "গ্যাস সংকট কাটিয়ে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।"

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে উদ্যোক্তাদের বিভিন্ন সংকট কাটাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিতে সরকার ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে।

বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, "গত ১৭ বছরে দেশে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে খুবই কম। যার ফলে সমাজে একটি বড় ধরনের আয়বৈষম্য তৈরি হয়েছে। তবে বর্তমান সরকার বৈশ্বিক প্রতিযোগিতায় দেশের ব্যবসাকে টিকিয়ে রাখতে এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।"

অনুষ্ঠানে ব্যবসায়ী খাত সংশ্লিষ্ট প্রতিনিধিরা ক্ষুদ্র উদ্যোক্তাদের আরও বেশি উৎসাহিত করার তাগিদ দেন। একই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি-বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৮ জুন ২০২৬

শিল্পপার্কে গ্যাস সংকট দূর করতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে শিল্প পার্কগুলোতে চলমান গ্যাস সংকট কাটাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির।

আজ রোববার (২৮ জুন) সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে আয়োজিত 'বিশ্ব এমএসএমই দিবস-২০২৬' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, "গ্যাস সংকট কাটিয়ে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।"

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে উদ্যোক্তাদের বিভিন্ন সংকট কাটাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিতে সরকার ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে।

বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, "গত ১৭ বছরে দেশে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে খুবই কম। যার ফলে সমাজে একটি বড় ধরনের আয়বৈষম্য তৈরি হয়েছে। তবে বর্তমান সরকার বৈশ্বিক প্রতিযোগিতায় দেশের ব্যবসাকে টিকিয়ে রাখতে এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।"

অনুষ্ঠানে ব্যবসায়ী খাত সংশ্লিষ্ট প্রতিনিধিরা ক্ষুদ্র উদ্যোক্তাদের আরও বেশি উৎসাহিত করার তাগিদ দেন। একই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি-বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত