আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের কোনো ধরনের ভুয়া খবর বা গুজব ছড়ালে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ রোববার
(২৮ জুন) সকালে সিলেট জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬
উপলক্ষে সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান
অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী
শিক্ষা খাতের অতীত সংকটের কথা উল্লেখ করে বলেন, "বিগত সরকারের আমলে নানামুখী মামলা
এবং প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষা খাতে বিভিন্ন বড় বড় সমস্যা ও স্থবিরতা তৈরি হয়েছিল।
এছাড়া, অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট থেকে প্রায় সাত হাজার কোটি টাকা লুটপাট
করেছে বিগত আওয়ামী লীগ সরকার।"
মাদরাসা শিক্ষার
শিক্ষক নিয়োগ প্রসঙ্গে বর্তমান সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে তিনি আরও বলেন, বর্তমান
অন্তর্বর্তীকালীন সরকার বাজেটের বিষয়টি বিবেচনা না করেই মাদরাসায় নতুন শিক্ষক নিয়োগ
দিয়েছে, যা এই খাতের উন্নয়নে ভূমিকা রাখবে।
আসন্ন পরীক্ষা
সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও শিক্ষক সমাজকে
সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন