সংবাদ

সাপাহারে পরিত্যক্ত অবস্থায় মিলল ফেনসিডিল

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:৩৬ পিএম

সাপাহারে পরিত্যক্ত অবস্থায় মিলল ফেনসিডিল
নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে ১৪৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে ১৬ বিজিবি। ছবি : সংবাদ

নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার জলশুকা গ্রামে এই অভিযান চালায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

১৬ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর চারটার দিকে উপজেলার জলশুকা গ্রামে বিশেষ অভিযান চালানো হয়। আদাতলা বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আইয়ুব আলীর নেতৃত্বে বিজিবির একটি দল এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

বিজিবি জানায়, উদ্ধার করা ফেনসিডিল জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাপাহার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকাকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৯ জুন ২০২৬

সাপাহারে পরিত্যক্ত অবস্থায় মিলল ফেনসিডিল

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার জলশুকা গ্রামে এই অভিযান চালায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

১৬ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর চারটার দিকে উপজেলার জলশুকা গ্রামে বিশেষ অভিযান চালানো হয়। আদাতলা বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আইয়ুব আলীর নেতৃত্বে বিজিবির একটি দল এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

বিজিবি জানায়, উদ্ধার করা ফেনসিডিল জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাপাহার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকাকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত