সংবাদ

কুষ্টিয়ায় ‘পীর’ হত্যা মামলা : সাবেক শিবির সভাপতিসহ দুই নেতা কারাগারে

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম

কুষ্টিয়ায় ‘পীর’ হত্যা মামলা : সাবেক শিবির সভাপতিসহ দুই নেতা কারাগারে
ছবি : সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে কোরআন অবমাননার অভিযোগে ‘পীর’ আব্দুর রহমান শামীম (৬৫) হত্যা মামলার প্রধান আসামিসহ দুই নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন-কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাজা আহম্মেদ এবং দৌলতপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আসাদুজ্জামান।

আদালত সূত্রে জানা যায়, আসামিরা এর আগে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবির সরকার তা নামঞ্জুর করেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১১ এপ্রিল কোরআন অবমাননার অভিযোগ তুলে দৌলতপুর উপজেলার একটি দরবারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় দরবারে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা আব্দুর রহমান শামীমকে কক্ষ থেকে বের করে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার তিন দিন পর নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

ওসি খালেদুর রহমান জানান, এই মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কুষ্টিয়ায় ‘পীর’ হত্যা মামলা : সাবেক শিবির সভাপতিসহ দুই নেতা কারাগারে

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

কুষ্টিয়ার দৌলতপুরে কোরআন অবমাননার অভিযোগে ‘পীর’ আব্দুর রহমান শামীম (৬৫) হত্যা মামলার প্রধান আসামিসহ দুই নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন-কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাজা আহম্মেদ এবং দৌলতপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আসাদুজ্জামান।

আদালত সূত্রে জানা যায়, আসামিরা এর আগে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবির সরকার তা নামঞ্জুর করেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১১ এপ্রিল কোরআন অবমাননার অভিযোগ তুলে দৌলতপুর উপজেলার একটি দরবারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় দরবারে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা আব্দুর রহমান শামীমকে কক্ষ থেকে বের করে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার তিন দিন পর নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

ওসি খালেদুর রহমান জানান, এই মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত