সংবাদ

গভীর রাতে হাসপাতালের ডাস্টবিনে নবজাতকের কান্না, কন্যাশিশু উদ্ধার

প্রতিনিধি, গজারিয়া ও মুন্সীগঞ্জ
প্রতিনিধি, গজারিয়া ও মুন্সীগঞ্জ
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৬:০২ পিএম

গভীর রাতে হাসপাতালের ডাস্টবিনে নবজাতকের কান্না, কন্যাশিশু উদ্ধার
ছবি : সংবাদ

গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ ভেসে আসছিল শিশুর কান্নার শব্দ। সেই শব্দের উৎস খুঁজতে গিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে এক সদ্যোজাত কন্যাশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনতে পান এক আয়া। পরে তিনি বিষয়টি কর্তব্যরত নার্সদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ময়লার স্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধারের পরপরই নবজাতকটিকে জরুরি বিভাগে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খাঁন বলেন, ‘শিশুটিকে উদ্ধারের পর আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। সে বর্তমানে আশঙ্কামুক্ত এবং সুস্থ আছে।’

এদিকে খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘আমি নিজেও একজন মা, খবরটি শুনেই স্থির থাকতে পারিনি। শিশুটির সুরক্ষা ও উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

একটি নিষ্পাপ শিশুকে এভাবে ময়লার স্তূপে ফেলে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই অমানবিক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

গভীর রাতে হাসপাতালের ডাস্টবিনে নবজাতকের কান্না, কন্যাশিশু উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ ভেসে আসছিল শিশুর কান্নার শব্দ। সেই শব্দের উৎস খুঁজতে গিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে এক সদ্যোজাত কন্যাশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনতে পান এক আয়া। পরে তিনি বিষয়টি কর্তব্যরত নার্সদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ময়লার স্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধারের পরপরই নবজাতকটিকে জরুরি বিভাগে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খাঁন বলেন, ‘শিশুটিকে উদ্ধারের পর আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। সে বর্তমানে আশঙ্কামুক্ত এবং সুস্থ আছে।’

এদিকে খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘আমি নিজেও একজন মা, খবরটি শুনেই স্থির থাকতে পারিনি। শিশুটির সুরক্ষা ও উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

একটি নিষ্পাপ শিশুকে এভাবে ময়লার স্তূপে ফেলে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই অমানবিক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত