সংবাদ

প্যারাগুয়ের নায়ক গিল আগেই জিতে গিয়েছেন জীবনের যুদ্ধ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৮:৩৭ পিএম

প্যারাগুয়ের নায়ক গিল আগেই জিতে গিয়েছেন জীবনের যুদ্ধ

বিশ্বকাপে অরল্যান্ডো গিল হয়ে উঠেছেন প্যারাগুয়ের নতুন নায়ক। তার হাতেই জার্মানিকে রুখে দিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে প্যারাগুয়ে। কিন্তু মাঠের এই লড়াইয়ের অনেক আগে জীবনের যুদ্ধে জিতে গিয়েছেন গিল।

শুধু টাইব্রেকারে নয়, তার আগে ১২০ মিনিট ধরে একের পর এক গোল বাঁচিয়েছেন গিল। একবারই মাত্র পরাস্ত হয়েছেন তিনি। আর একবার বল জালে জড়িয়েছিল। কিন্তু তার আগে তাকে ফাউল করায় সেই গোল বাতিল হয়।

প্যারাগুয়ের সিনিয়র দলে খেলার আগে অনূর্ধ্ব-২০ দলের হয়েও বিশ্বকাপ খেলেছেন গিল। তার সন্তানের জন্মের সময় চিকিসকেরা জানান, সন্তানের জটিল রোগ হয়েছে। চিকিসার খরচ অনেক। বাধ্য হয়ে তার প্রিয় গ্লাভস, জুতো, ফুটবল খেলার কিট, এমনকি, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের জার্সি বিক্রি করতেও বাধ্য হয়েছিলেন। সর্বস্ব বিক্রি করে সন্তানকে বাঁচিয়ে ছিলেন গিল।

২৬ বছরের গিল ফুটবলে বিশেষ পরিচিত নাম ছিলেন না। আর্জেন্টিনার ক্লাব সান লোরেঞ্জোতে খেলেন তিনি। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ২২টি ম্যাচ খেলেছেন। প্যারাগুয়ের জাতীয় দলে খেলেছেন ১০টি ম্যাচ। কিন্তু দশম ম্যাচে যে কীর্তি তিনি করেছেন, তাতে নায়ক হয়ে উঠেছেন গিল।

আর্জেন্টিনার ক্লাবে খেলার আগে প্যারাগুয়ের একটি ক্লাবেই খেলতেন গিল। ২০২০ সাল থেকে সেখানে খেলার পর ২০২৩ সালে তাকে লোনে নেয় আর্জেন্টিনার ক্লাব। তার পর থেকে সেখানেই খেলছেন তিনি। হিমশীতল মানসিকতার এই গোলরক্ষক বিশ্বকাপে জার্মানিকে বিদায়ের দরজা দেখিয়েছেন। তবে তার আগে জীবনের যুদ্ধে জিতে গিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

প্যারাগুয়ের নায়ক গিল আগেই জিতে গিয়েছেন জীবনের যুদ্ধ

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপে অরল্যান্ডো গিল হয়ে উঠেছেন প্যারাগুয়ের নতুন নায়ক। তার হাতেই জার্মানিকে রুখে দিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে প্যারাগুয়ে। কিন্তু মাঠের এই লড়াইয়ের অনেক আগে জীবনের যুদ্ধে জিতে গিয়েছেন গিল।

শুধু টাইব্রেকারে নয়, তার আগে ১২০ মিনিট ধরে একের পর এক গোল বাঁচিয়েছেন গিল। একবারই মাত্র পরাস্ত হয়েছেন তিনি। আর একবার বল জালে জড়িয়েছিল। কিন্তু তার আগে তাকে ফাউল করায় সেই গোল বাতিল হয়।

প্যারাগুয়ের সিনিয়র দলে খেলার আগে অনূর্ধ্ব-২০ দলের হয়েও বিশ্বকাপ খেলেছেন গিল। তার সন্তানের জন্মের সময় চিকিসকেরা জানান, সন্তানের জটিল রোগ হয়েছে। চিকিসার খরচ অনেক। বাধ্য হয়ে তার প্রিয় গ্লাভস, জুতো, ফুটবল খেলার কিট, এমনকি, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের জার্সি বিক্রি করতেও বাধ্য হয়েছিলেন। সর্বস্ব বিক্রি করে সন্তানকে বাঁচিয়ে ছিলেন গিল।

২৬ বছরের গিল ফুটবলে বিশেষ পরিচিত নাম ছিলেন না। আর্জেন্টিনার ক্লাব সান লোরেঞ্জোতে খেলেন তিনি। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ২২টি ম্যাচ খেলেছেন। প্যারাগুয়ের জাতীয় দলে খেলেছেন ১০টি ম্যাচ। কিন্তু দশম ম্যাচে যে কীর্তি তিনি করেছেন, তাতে নায়ক হয়ে উঠেছেন গিল।

আর্জেন্টিনার ক্লাবে খেলার আগে প্যারাগুয়ের একটি ক্লাবেই খেলতেন গিল। ২০২০ সাল থেকে সেখানে খেলার পর ২০২৩ সালে তাকে লোনে নেয় আর্জেন্টিনার ক্লাব। তার পর থেকে সেখানেই খেলছেন তিনি। হিমশীতল মানসিকতার এই গোলরক্ষক বিশ্বকাপে জার্মানিকে বিদায়ের দরজা দেখিয়েছেন। তবে তার আগে জীবনের যুদ্ধে জিতে গিয়েছেন তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত