দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ২ জনের (সন্দেহভাজন) মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি হামে আক্রান্ত হয়ে মোট সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২৫ জনে।
মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮৬৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮২১ জন হাম রোগী নতুন করে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮১ জন।
অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৭৭ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১১ হাজার ৯৬৫ জন। এ পর্যন্ত মোট ৯৩ জন নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে। তবে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে সুস্থতার হার আশাব্যঞ্জক; এ পর্যন্ত ৮০ হাজার ৯৭৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৩৯ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ (১৯০ জন) ও বরিশাল বিভাগ (১৩২ জন)। ঢাকার দুই সিটি করপোরেশনসহ অন্যান্য বিভাগেও হামের সংক্রমণ অব্যাহত রয়েছে।
এদিকে, জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির তথ্যে জানানো হয়েছে, সারা দেশে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্থাৎ ১০৩ শতাংশ টিকা প্রদান করা হয়েছে। সিটি করপোরেশনগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সর্বোচ্চ ১১০ শতাংশ এবং সিলেট বিভাগে সর্বনিম্ন ৯৯ শতাংশ কাভারেজ অর্জিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর হাম প্রতিরোধে সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন