সংবাদ

ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান শুরু

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম

ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান শুরু
ফেনী পৌরসভায় মশক নিধন অভিযানের উদ্বোধন। ছবি : সংবাদ

দেশে ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় ফেনী পৌর এলাকায় এর বিস্তার ঠেকাতে মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান শুরু করেছে পৌরসভা। বুধবার (১ জুলাই) সকালে ফেনী পৌরসভা প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ফেনী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলম ফগার মেশিন দিয়ে এই ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেন। এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা সামসুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. কৃষ্ণপদ সাহা ও স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে প্রশাসক মো. দিদারুল আলম বলেন, “সারা দেশে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। ফেনী পৌর এলাকায় যেন ডেঙ্গু ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এর জন্য নাগরিকদের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন।” তিনি বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং ফুলের টব বা পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণের জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানান।

পৌরসভা সূত্রে জানা গেছে, এই ক্রাশ প্রোগ্রামের আওতায় প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে ২ দিন করে ওষুধ ছিটানো হবে। পুরো মাসজুড়ে এই কর্মসূচি অব্যাহত থাকবে।

ফেনী পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. কৃষ্ণপদ সাহা জানান, অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন আধুনিক ফগার মেশিনের পাশাপাশি সরু গলিতে ওষুধ ছিটানোর জন্য হাতে বহনযোগ্য মেশিন ব্যবহার করা হচ্ছে। প্রতিদিন একজন সুপারভাইজারের নেতৃত্বে ৬ জন পরিচ্ছন্নতাকর্মী এই নিধন অভিযানে অংশ নেবেন। প্রতিদিন ৩০ লিটার মশক নিধন ওষুধ, ৫০ লিটার ডিজেল ও ১৫ লিটার অকটেন ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০১ জুলাই ২০২৬

ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান শুরু

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত