কুষ্টিয়ার মিরপুরে এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ভ্যান, টাকা ও মুঠোফোন লুটে নিয়েছে একদল ডাকাত। বুধবার (১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ডাকাতি পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওসমানের বাড়ি দৌলতপুর উপজেলার পচাভিটা গ্রামে। তিনি ওই গ্রামের কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে যাত্রী নামিয়ে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন ওসমান। পথে ডাকাতি পুকুর এলাকায় পৌঁছালে ৩ থেকে ৪ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রের মুখে তার গতিরোধ করে। পরে তাকে পাশের একটি বাগানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলে তার ভ্যান, নগদ টাকা ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায় তারা। পরে ওসমানের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালককে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন