সংবাদ

আজ থেকে কার্যকর হলো এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত বাড়ি ভাড়া

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ জুলাই ২০২৬, ১২:৫৪ পিএম

আজ থেকে কার্যকর হলো এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত বাড়ি ভাড়া

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। আজ থেকে কার্যকর হচ্ছে তাঁদের মূল বেতনের ১৫ শতাংশ বাড়ি ভাড়া ভাতা। দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনার অংশ হিসেবে আজ থেকে চূড়ান্ত ধাপের বর্ধিত সুবিধা পেতে যাচ্ছেন শিক্ষকেরা।

অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষকদের এই বাড়ি ভাড়া বৃদ্ধি দুই ধাপে কার্যকর করার কথা ছিল:

প্রথম ধাপ: বিগত ২০২৫-২৬ অর্থবছরের ১ নভেম্বর ২০২৫ তারিখ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) কার্যকর করা হয়েছিল।

দ্বিতীয় বা চূড়ান্ত ধাপ: চলতি ২০২৬-২৭ অর্থবছরের আজ অর্থাৎ ১ জুলাই ২০২৬ তারিখ থেকে আরও ৭.৫ শতাংশ যুক্ত হয়ে মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া সুবিধা কার্যকর শুরু হলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) নিশ্চিত করেছে যে, শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণ মীমাংসিত এবং এটি নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ফলে চলতি জুলাই মাস থেকেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাঁদের বেতনের সাথে এই বর্ধিত বাড়ি ভাড়া ভাতা পাবেন।

উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়।

সে সময় মন্ত্রণালয়ের জারি করা সম্মতিপত্রে বলা হয়েছিল: "সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নির্দিষ্ট শর্তাদি পরিপালন সাপেক্ষে দুই ধাপে (১ নভেম্বর ২০২৫ এবং ১ জুলাই ২০২৬) মোট ১৫ শতাংশ নির্ধারণ করা হলো।"

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০১ জুলাই ২০২৬

আজ থেকে কার্যকর হলো এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত বাড়ি ভাড়া

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। আজ থেকে কার্যকর হচ্ছে তাঁদের মূল বেতনের ১৫ শতাংশ বাড়ি ভাড়া ভাতা। দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনার অংশ হিসেবে আজ থেকে চূড়ান্ত ধাপের বর্ধিত সুবিধা পেতে যাচ্ছেন শিক্ষকেরা।

অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষকদের এই বাড়ি ভাড়া বৃদ্ধি দুই ধাপে কার্যকর করার কথা ছিল:

প্রথম ধাপ: বিগত ২০২৫-২৬ অর্থবছরের ১ নভেম্বর ২০২৫ তারিখ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) কার্যকর করা হয়েছিল।

দ্বিতীয় বা চূড়ান্ত ধাপ: চলতি ২০২৬-২৭ অর্থবছরের আজ অর্থাৎ ১ জুলাই ২০২৬ তারিখ থেকে আরও ৭.৫ শতাংশ যুক্ত হয়ে মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া সুবিধা কার্যকর শুরু হলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) নিশ্চিত করেছে যে, শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণ মীমাংসিত এবং এটি নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ফলে চলতি জুলাই মাস থেকেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাঁদের বেতনের সাথে এই বর্ধিত বাড়ি ভাড়া ভাতা পাবেন।

উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়।

সে সময় মন্ত্রণালয়ের জারি করা সম্মতিপত্রে বলা হয়েছিল: "সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নির্দিষ্ট শর্তাদি পরিপালন সাপেক্ষে দুই ধাপে (১ নভেম্বর ২০২৫ এবং ১ জুলাই ২০২৬) মোট ১৫ শতাংশ নির্ধারণ করা হলো।"

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত